ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ১১:২৬ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ, অপুষ্টি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) শহরের নন্দীবাড়ী এলাকার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোলেন্ড গোমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, কাজী নাইম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদ আলম প্রোগ্রাম অফিসার সজল কুমার দে। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বাণী ও আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা গেলে বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং অপুষ্টির মতো সামাজিক সমস্যাগুলো অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তারা আরও বলেন, ইমাম, পুরোহিত, পাদ্রি বা ধর্মগুরুদের নৈতিক নেতৃত্বে সমাজে শান্তি ও সুরক্ষা নিশ্চিত হতে পারে। বক্তারা ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সভায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার নির্বাচিত ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯