ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৩ অপরাহ্ন

banglahour

গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করতে একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু গোপন সংগঠনের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করে দেশে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, এই ষড়যন্ত্র রুখতে পিরোজপুর জেলা যুবদলসহ সারাদেশে ইউনিটভিত্তিক যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯