ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি কখনো বিশ্বাসঘাতকতার রাজনীতি করেনি পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ

রাজনীতি | এস. এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কখনো বিশ্বাসঘাতকতার রাজনীতি করেনি। শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বীর উত্তম খেতাব অর্জন করেছেন। এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে শেরে বাংলা পার্ক মোড় এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সমাবেশের মূল বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ। সমাবেশে জামায়াতকে উদ্দেশ করে ফরহাদ হোসেন বলেন, “আপনারা স্বাধীনতা যুদ্ধে কী ভূমিকা রেখেছেন, ভেবে দেখুন। বিএনপি কখনো গুপ্তচর রাজনীতি করেনি। আজ জামায়াতই বলছে তারেক রহমান ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। অথচ এখন তার নাম নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে একটি মহল।তিনি আরও বলেন, ৯ তারিখে ঘটনার পর ১১ তারিখে তা প্রচার করা হলো। ছাত্রদের ব্যানার ব্যবহার করে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, শহীদ জিয়ার ছবি মাটিতে ফেলে মাড়ানো হচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই আগামীতে যদি কেউ তারেক রহমানকে নিয়ে এমন মন্তব্য করে, তাহলে ছাত্রদল-যুবদলই যথেষ্ট জবাব দিতে। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯