বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী বিওপি’র মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপি’র একটি বিশেষ টহল দল নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকার “চিকন পাতা বাগান” এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।বিজিবি'র উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫,৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি জানান, “বিজিবি সীমান্তবর্তী এলাকায় অপরাধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত তৎপর রয়েছে। জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
