ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার গয়েশপুর থেকে ৩২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:২৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর এলাকা থেকে ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ জুলাই) বেলা দেড়টার দিকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এ স্বর্ণ উদ্ধার করে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সদস্যরা।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মেদিনীপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল গয়েশপুরের কাঁদাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত বার দুটির মোট ওজন ২৩২ গ্রাম। স্বর্ণের বাজারমূল্য ও মোটরসাইকেলসহ জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তঘেঁষা চুয়াডাঙ্গার জীবননগর এলাকা দীর্ঘদিন ধরেই স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে পরিচিত। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম