সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “সাংবাদিক তুরাবসহ সকল শহীদ আমাদের প্রেরণার উৎস। ফ্যাসিস্ট হাসিনার পতনে তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতিদান দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।শুক্রবার বিকেলে বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী এবং আগামী ৫ আগস্ট শহীদ তারেক, রায়হান ও ময়নুল স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি কবির আহমদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, “তুরাব, রায়হান, তারেক, ময়নুল শুধু নাম নয়, তারা ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের উজ্জ্বল স্তম্ভ। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, আশরাফ আহমদ চেয়ারম্যান, হাজী এম এ মান্নান, সাইফুল ইসলাম সায়েক, ফয়সল আহমেদ, মাহবুবুর রহমান, সৈয়দ এমরান, মামুনুর রশীদ মামুন, আলী আহমদ মেম্বার, সায়েক আহমেদ চৌধুরী, নাজিম উদ্দিন, কামাল আহমদ, জেলা যুবদলের সদস্য কালাম আহমদ, ফয়েজ আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের জানে আলম, লিমন আহমদ, সুমন আহমেদ এবং ছাত্রদল নেতা আহসান জামিল, এনামুল ইসলাম, হোসাইন আহমেদ, রাজেল আহমেদ, শহীদুল ইসলাম, হাসান আহমেদ, রাহিম হোসেন, রায়হান আহমেদ।এছাড়া পৌর বিএনপির সহসভাপতি সাইব উদ্দিন ও নজরুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
