ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে কেডিএ আউটার বাইপাস রোড এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শুকুর আলী মৃধা খোকন (৫৪) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার গোবরচাকা মেইন রোডের বাসিন্দা এবং মৃত আব্দুল মান্নান মৃধার ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস ও পেছনে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। খুলনাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম