ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদক ও অস্ত্র মামলার জেল পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, প্রতিনিধি, ভৈরব।

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৭ অপরাহ্ন

banglahour

ভৈরবে একাধিক মাদক ও অস্ত্র মামলার জেল পলাতক আসামি রবিন খন্দকার ওরফে ছুইম (৩৫)–কে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলার বাবলা গ্রামের রুস্তম খন্দকারের পুত্র।

শনিবার (১৯ জুলাই) তাকে আটক করে র‌্যাব-১১ এর ভৈরব ক্যাম্প। পরে তাকে র‌্যাব-১১ এর নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রবিন খন্দকারের বিরুদ্ধে নরসিংদীর মনোহরদী এবং ঢাকায় মোট সাতটি মাদক মামলা এবং একটি শুটারগান (অস্ত্র) আইনে মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গত ২০২৪ সালের আগস্ট মাসে রবিন খন্দকার নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১১ ক্যাম্পের অধিনায়ক ও মিডিয়া অফিসারের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম