ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে জাসাসের মানববন্ধন

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৮ অপরাহ্ন

banglahour

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ মহানগর শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ.কে.এম মাহবুবুল আলম, জাসাস মহানগরের সভাপতি মাহবুবুল আলম রতনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই চক্রান্ত কখনোই সফল হবে না।

নেতারা আরও বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দল কখনো চাঁদাবাজি বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। যারা দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯