ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজনীতি | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” শীর্ষক এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষক দল ও বিএনপি পরিবারের নেতাকর্মীরা।

রবিবার (২০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

তিনি বলেন, “এই আন্দোলন এক মাস পাঁচ দিনের কোনো হঠাৎ আন্দোলন ছিল না। এটি ছিল দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফল। আমরা ক্ষোভ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে যে আগ্নেয়গিরি তৈরি করেছিলাম, জুলাইয়ের আন্দোলনে তার অগ্ন্যুৎপাত ঘটেছে। আর এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল জাতীয়তাবাদী দল বিএনপি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওবায়দুল্লাহ উবায়েদ।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “পরিবেশ সংরক্ষণ ও শহীদদের স্মৃতি ধরে রাখার অন্যতম প্রতীক হতে পারে বৃক্ষরোপণ। এই সবুজ উদ্যোগই আন্দোলনের ধারাকে আরও বেগবান করবে।”

অনুষ্ঠান শেষে শাপলা চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯