ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা মৌজায় ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে হবি এগ্রো অ্যান্ড ফিশারিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির মালিক মো. ওবায়দুর রহমান অভির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুম আহমেদ। অভিযোগের বিবরণ:
ভুক্তভোগী মাসুম আহমেদ ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ২৬ জুন তিনি ৮২ শতাংশ কৃষিজমি রেজিস্ট্রি বায়নানামায় ক্রয় করেন। তবে কিছুদিনের মধ্যেই সেই জমিসহ আরও ২০০ শতাংশ জমি ভেকু ও ড্রেজার দিয়ে কেটে বালু ফেলে ভরাট করে দখলের চেষ্টা করছে একটি চক্র।মাঠ পর্যায়ের বাস্তবতা:
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু ভরাটকৃত জমিতে ‘হবি এগ্রো অ্যান্ড ফিশারিজ’-এর একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে, যার মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে মো. ওবায়দুর রহমান অভি। স্থানীয়রা জানান, অভি সাভার পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সাভার বণিক সমিতির সভাপতি। তিনি জমি ব্যবসা এবং কৃষি খামার পরিচালনার সঙ্গে জড়িত। ভুক্তভোগীর বক্তব্য:
“আমি ৮২ শতাংশ জমি বায়নানামায় কিনেছি। ওবায়দুর রহমান অভি জোরপূর্বক ভেকু দিয়ে আমার জমি ভরাট করে দখলের চেষ্টা করছেন। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই,”— বলেন মাসুম আহমেদ।
অভিযুক্তের বক্তব্য (টেলিফোনে):
জাপান প্রবাসী ওবায়দুর রহমান অভি ফোনে বলেন,আমি এই অভিযোগ সম্পর্কে কিছুই জানি না। ইউএনও ডাকলে আমি অবশ্যই যাব। কেউ মালিক দাবি করলে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি ২৬ জুলাই দেশে ফিরছি, তখন দেখা হবে।
???????? প্রশাসনের প্রতিক্রিয়া:
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক বলেন,
“আমরা জমি ভরাটের একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে তলব করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
