ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

রাজনীতি | কক্সবাজার প্রতিনিধি

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা রহিম সিকদারকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে স্ট্রোক করে সৈয়দ নূর নামে এক বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২০ জুলাই) কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের আওতাভুক্ত বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের সময় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ নূর কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হলে সৈয়দ নূর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে।

বিএনপি নেতৃবৃন্দ এ মৃত্যুকে দলীয় অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করে বলেন, সরকারের দমননীতির প্রতিবাদ করতে গিয়েই সৈয়দ নূরের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে সৈয়দ নূরের মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯