ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: চোরাচালান প্রতিরোধে ২ কোটি ৬৫ লাখ টাকার মালামাল জব্দ

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৬:২৭ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২০ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে।

বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপি’র আওতাভুক্ত এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে উত্তোলিত পাথরসহ নৌকা আটক করা হয়।

অপরদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড ও চা-পাতাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা

৪৮ বিজিবির অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”

আটককৃত মালামাল সংক্রান্ত বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯