ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ১০:৩৮ অপরাহ্ন

banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন নামে বিভক্ত হয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় বিএনপি ও তারেক রহমানকে আক্রমণ করছে, উদ্দেশ্য শুধু একটি— জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জনগণের রায় নস্যাৎ করা। কিন্তু অতীতের মতো এবারও তারা ব্যর্থ হবে।

রবিবার (২০ জুলাই) বিকেলে শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর কৃষকদল আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন — শফিকুল আলম তুহিন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী শফিকুল আলম তুহিন বলেন, "আজও দেশের জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি— এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যারা শিষ্টাচারবর্জিত বক্তব্য রাখছেন, তাদের কেউ কেউ নিজেদের ইসলাম ও জুলাই চেতনার একচেটিয়া প্রতিনিধিত্ব দাবি করছেন। অথচ এদেশের জনগণ কখনোই এসব চেতনার ইজারা কাউকে দেয়নি। গণতন্ত্রের শত্রুরাই এসব চেতনা বিক্রি করে সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে।

তুহিন আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বে তারেক রহমানই ছিলেন প্রধান স্থপতি। যারা অতীতে এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আজ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া দরকার।”

সবুজে স্মৃতিচিহ্ন

"দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে— সবুজ পল্লবে স্মৃতি অম্লান" স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আদনান ইসলাম দ্বীপ।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেত্রী রেহানা ঈসা, আশরাফুল আলম খান নান্নু, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা হাদিস পার্কে ‘বকুল গাছ’ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯