ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে মাদকসহ ছাত্রদল নেতার পিতা গ্রেফতার

অপরাধ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সায়েব মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের পিতা।

রবিবার (২০ জুলাই) রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। সায়েব মণ্ডলের বাড়িতে প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সায়েব মণ্ডলের বিরুদ্ধে অতীতেও মাদক সংক্রান্ত দুইটি মামলা ছিল। ২০০৮ ও ২০১৭ সালে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় অভিযোগ আনা হয়। দীর্ঘদিন ধরেই সায়েব মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলমীগ হোসেন বলেন, এটি একটি সম্পূর্ণ পারিবারিক ঘটনা। ছাত্রদল কখনোই মাদককে সমর্থন করে না। দলের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “গাঁজাসহ সায়েব মণ্ডলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম