পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর শহরের আদর্শ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খানসহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণকালে নেতারা বলেন, “প্রতিবছর পরিবেশ বিপর্যয়ের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। জলবায়ু পরিবর্তন, দূষণ ও বনভূমি নিধনের ফলে আমাদের পরিবেশ হুমকির মুখে। এই সংকট মোকাবিলায় শুধু সরকার নয়, সাধারণ মানুষকেও সচেতনভাবে ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। তাই সবাইকে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানাই।নেতারা জানান, বর্ষাকালব্যাপী জেলার বিভিন্ন এলাকায় কৃষক দলের পক্ষ থেকে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।এই কর্মসূচিকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারাও এতে উৎসাহের সঙ্গে অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
