বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনার খালিশপুর থানা শাখার সদস্য ফরম বিতরণ উপলক্ষে আজ সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপি নেতা হোসেন আলী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। বিএনপিকে শক্তিশালী করতে হলে দলীয় আদর্শ ও সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় বক্তারা বিএনপির পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
