ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪৮ অপরাহ্ন

banglahour

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার ও এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলার মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. এহসানুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়ের বাকাই এলাকার এক কৃষিজমির পাশে কিছু ব্যক্তি গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় ঘটনাস্থল থেকে মোছাঃ সুজেদা (৩৮), স্বামী: মো. বেলাল, গ্রাম: রায়ের বাকাই, থানা: মেলান্দহ, জেলা: জামালপুর —- তাকে আটক করা হয়। তবে তার স্বামী মো. বেলাল ও দেবর মো. দুলাল অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে স্কচটেপ মোড়ানো মোট ২৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যা ছিল ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৭৪ কেজি, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে ডিজিটাল স্কেলে গাঁজার পরিমাণ নির্ণয় করে জব্দ করা হয়।

ডিবির এই সফল অভিযান সম্পর্কে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব বলেন,আমাদের গোয়েন্দা টিম মাদকবিরোধী অভিযানে সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এ বিষয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ, পিপিএম বলেন,মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এ অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম