ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে এনসিপির পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:৫৩ অপরাহ্ন

banglahour

সারা দেশে চলমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার অংশ হিসেবে সিলেটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।
তিনি জানান, আগামী ২৫ জুলাই শুক্রবার বিকেল ৫টা থেকে সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এটি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রথম সিলেট আগমন। সুষ্ঠু ও নির্বিঘ্ন পদযাত্রার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

এনসিপির নেতারা এ সময় সর্বস্তরের জনগণকে এই পদযাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতারা এবং এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯