ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে স্থানীয় জনতা সন্দেহভাজন অবস্থায় তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল এবং একটি চাপাতি। ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, আরও ৬ সহযোগীসহ অজ্ঞাত ৮-১০ জন ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, যারা দৌড়ে পালিয়ে যায়। মানিকগঞ্জের সিংগাইর ও বিভিন্ন উপজেলার মিলন (৩৪), ইমন হোসেন (২৫), মেহেদী হাসান (২৭), চঞ্চল মিয়া (২৬), জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)।
ধামরাইয়ের কুটিরচর এলাকার জুয়েল (২৮), সিপার (৪০), সেলিম (৪৩), কুরুঙ্গী এলাকার সোহাগ (৪০), সুয়াপুর এলাকার শাহীন (৩১), শ্রীরামপুর এলাকার আলামিন (২৯) এবং অজ্ঞাত আরও ৮-১০ জন।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, জনতা আটজনকে ধরে রেখেছে এবং কিছুটা মারধরও করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ধামরাই থানায় মামলা (নম্বর-২৩) দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (২২ জুলাই) তাদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
