ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

অপরাধ | মনিরুল ইসলাম দুলু , বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:০২ অপরাহ্ন

banglahour

মোংলা বন্দরের পাশ্ববর্তী এলাকায় বিশেষ অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত বিয়ারের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহল দল মোংলা বন্দরের ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি এসব বিয়ার ক্যান পাওয়া যায়।

তবে অভিযানের খবর পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা বিয়ার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম