ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল

সারাদেশ | সোহেল চৌধুরী,কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:০৪ অপরাহ্ন

banglahour

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে। মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাও. আজহারুল ইসলাম, কাজী মো. সাইফুল্লাহ, এম এইচ লোকমান, মাও. সানাউল্লাহ, মাও. মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক আজিজুল হক, সদর আমীর মাও. নজরুল ইসলাম, শহর আমীর আ.ম.ম. আব্দুল হক, সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, মাও. আব্দুর রাজ্জাক গাফুরী, সাবেক শহর আমীর মো. আনোয়ার হোসাইন প্রমুখ।

মাহফিলে বক্তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম