খুলনা জেলার রূপসা থানার পুলিশ একটি সফল অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে ২২ জুলাই সকালে রূপসা থানাধীন ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নিপুন দাশ (৪১), নিপেন মহলী (৪১) ও অভিজিত মহান্ত (৩০) নামের তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত অস্ত্র রেখে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল।
রূপসা থানা ১৮৭৮ সালের অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
