চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ মামলায় সাজ্জাদ হোসেন(১৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।
মামলার বাদী ভুক্তভোগী মেয়ের বাবা সুমন মিয়া জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ধর্ষণ মামলার বাদী সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। বাদী মামলায় বলেছেন, তার ১৬ বছর বয়সী মেয়ে এসএসসি পরিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরপর গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে মেয়েটি বাড়ীতে ফিরছিলো। বাড়ী ফেরার পথে সাজ্জাদ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়ীতে নিয়ে যায়। সেখান থেকে তার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাদের চাপে ছেলের পরিবারের লোকজন ছেলেকে ও মেয়েকে জীবননগর নারায়ণপুরে শরিফুলের বাড়ীতে নিয়ে আসলে সেখানেও মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
এ ব্যাপারে জীবননগর থানায়ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২২ জুলাই) থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত সাজ্জাদকে গ্রেপ্তার করা হয় । ভুক্তভোগী মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
