ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

অপরাধ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে হাকিমপুর উপজেলার ফকিরপাড়া সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফকিরপাড়া এলাকায় অবস্থান নেন। ভোরে দুইজন চোরাকারবারি ভারত থেকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বস্তা দুটি জব্দ করে সেগুলো তল্লাশি করে পাওয়া যায়—

৭৪ বোতল ফেনসিডিল

৩ বোতল ভারতীয় মদ

৮,৫৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, বলে জানান ক্যাম্প কমান্ডার।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম