ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনে এসে বিএনপি প্রমাণ করুক তারা বড় দল- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১:২৭ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: জাপানে বিএনপির পাঠানো চিঠিতে বড় দল দাবি করা বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কে বড় কে ছোট দল তা নির্বাচন ছাড়া প্রমান করার উপায় নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তা প্রমাণ করুক। 

তিনি আজ রবিবার (৫ জানুয়ারী) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার পতনে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হয়েছে। আর আন্দোলন ব্যর্থ হলে বিএনপি আগুন সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, অতীতে তার প্রমাণ রয়েছে।  জ্বালাও পোড়াও সন্ত্রাসের সে আশঙ্কা এখনো রয়েছে। তবে আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি  ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নাই। বিএনপির যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকান্ডের ধরন তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম