পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,
জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী,
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান,
জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি ও সমমান এবং গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সদর উপজেলার ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থী, একজন অভিভাবক, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, তোমাদের মানবিক গুণাবলী অর্জন করতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশনা ও আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
