খুলনায় জুলাই ৩৬ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মহুতিদানকারীদের স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের কনফারেন্স রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—জুলাই মাসের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি এই রক্তদান কর্মসূচি একটি অনন্য শ্রদ্ধাঞ্জলি। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসংখ্য অসহায় মানুষের জীবন বাঁচানো সম্ভব। এটি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এমন কর্মসূচি সমাজে সচেতনতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইফতেখার আলী বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন:
কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ,
মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সহ-সভাপতি মো. ফখরুল আলম,
ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও রক্তদাতা সদস্যরা।
অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী রক্তদাতা রক্তদান করেন। আয়োজকরা জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রতিবছর জুলাই মাসে শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
