ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রেন থেকে নামিয়ে গৃহকর্মী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

অপরাধ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ৪:৫৭ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলে রেলস্টেশন থেকে এক গৃহকর্মী নারীকে কৌশলে নামিয়ে কাঠ বাগানে নিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগী নারী রেলস্টেশন পুলিশকে বিষয়টি জানান। রেলওয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তিন অভিযুক্ত দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯) ও রুপু মিয়া (২৭)-কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তিনজনই পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার সময় ভুলক্রমে উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠেন। টাঙ্গাইল স্টেশনে ভুল বুঝে নামার পর পুলিশ সদস্যদের সহায়তা নিতে গেলে তাকে অন্য একটি ট্রেনে উঠার পরামর্শ দেওয়া হয়। ট্রেন থেকে নামার পর তিন যুবক তাকে কৌশলে কাঠ বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন জানান, অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ বলেন, “ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম