ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আগামী বছর ৬ মে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(৩ বছর আগে) ১২ অক্টোবর ২০২২, বুধবার, ১:৪৬ অপরাহ্ন

banglahour

রাজা তৃতীয় চার্লস

আগামী বছর ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) এ কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস।

জানা গেছে, ২০২৩ সালের ৬ মে শনিবার অনুষ্ঠিতব্য অভিষেকের সময় রানি কনসোর্ট ক্যামিলাও রাজার পাশে থাকবেন এবং ঐতিহাসিক অনুষ্ঠানে তিনিও মুকুট পরবেন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই এবং কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রাজা হয়েছিলেন চার্লস। রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনেও বসেছেন ব্রিটেনের সাবেক এই প্রিন্স অব ওয়েলস।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, অভিষেক অনুষ্ঠান আমাদের নতুন রাজার ভূমিকাকে প্রতিফলিত করবে ও ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং একইসাথে দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে জমকালো আয়োজনও থাকবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম