জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) এবারের অধিবেশনে বিশ্বনেতাদের আগমনের প্রাক্কালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ এসডিজি মোমেন্টে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে চলমান বৈশ্বিক উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা একটি আরও ন্যায্য, নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার সবচেয়ে বড় সুযোগ।” তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলো উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার ও পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করা উচিত।
গুতেরেস বিশ্বনেতাদের এসডিজি অর্জনে সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
