ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

অপরাধ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে এক দিনে প্রায় ৩ লাখ ৯০ হাজার ২৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন দর্শনা, সুলতানপুর ও শৈলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ, ৩ বোতল ফেনসিডিল, ৪৫টি ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট, ৭টি ভারতীয় শাড়ি, ১৫টি ভারতীয় মেডিকেল যন্ত্রাংশ, ২টি অবৈধ কারেন্ট জাল, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন চোরাচালানপণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মোট মূল্য ৩ লাখ ৯০ হাজার ২৫০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি কর্মকর্তা হায়দার আলী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালানচক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

জব্দকৃত পণ্যগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম