ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

অপরাধ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা),প্রতিনিধি |

(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:২৭ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ সেলিম (৪৩) নামে এক ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

তিনি জানান, সোমবার (গতকাল) রাতে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম ধামরাই উপজেলার কুটিরচর গ্রামের বাসিন্দা।

এর আগে, গত ২১ জুলাই রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজারে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত আটজন ডাকাতকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে সেলিমের নাম উঠে আসে।

এরপরই ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয় এবং প্রযুক্তির সহায়তায় সেলিমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রামদা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি দা, একটি খুর এবং ডাকাতির সময় ব্যবহৃত একটি পোশাকের সেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃত সেলিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম