ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে ভুয়া চিকিৎসায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ, নার্সিং হোম মালিক গ্রেপ্তার

অপরাধ | এস. এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড়,প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুলাই ২০২৫, বুধবার, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ অপরাহ্ন

banglahour

পঞ্চগড়ের বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা এবং ভুল চিকিৎসায় গর্ভের সন্তানের  মৃত্যুর অভিযোগেক্লিনিকটির মালিক উজ্জ্বল সরকারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
তবে এ ঘটনায় গ্রেপ্তারকৃত মালিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলার প্রাইভেট হাসপাতাল মালিকদের সংগঠন।

মঙ্গলবার সন্ধ্যায় বোদা সেনা ক্যাম্প, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিক মালিক উজ্জ্বল সরকারকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ইনজামামুল আমিন প্রীমন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুল কবির।

ভুয়া চিকিৎসকে অস্ত্রোপচার, এরপর মৃত্যু

মামলার এজাহারে জানা যায়, গত ২১ জুলাই কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কোহিনূর বেগম নামে এক নারী পেটের টিউমারের জন্য নিরাময় নার্সিং হোমে ভর্তি হন।
অভি সরকার নামের এক ব্যক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তার অপারেশন করেন।
অপারেশনের পর বাড়ি ফিরে রোগীর অবস্থার অবনতি ঘটে। পরে পরিবার জানতে পারে, ওই চিকিৎসক ডাক্তার নন, ভুয়া পরিচয়ে রোগী দেখতেন।

২৭ জুলাই একই ক্লিনিকে এক গর্ভবতী নারী ভর্তি হলে যথাসময়ে সিজার না হওয়ায় মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, নিরাময় নার্সিং হোমে আগে থেকেই ভুল চিকিৎসা, অদক্ষ জনবল ও প্রতারণার অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মালিকের স্বীকারোক্তি ও মামলা

অভিযানের সময় মালিক উজ্জ্বল সরকার স্বীকার করেন, অভি সরকার ডাক্তার না হয়েও দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান,ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার উজ্জ্বল সরকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক ভুয়া চিকিৎসক অভিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানববন্ধন ও বিক্ষোভ

অন্যদিকে, বুধবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড়-এর ব্যানারে সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তারা উজ্জ্বল সরকারের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম