ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩০টি বাবুই পাখির বাসা ও ডিম ধ্বংস, বন বিভাগের উদ্যোগে প্রতিস্থাপন

অপরাধ | পটুয়াখালী প্রতিনিধি

(৯ মাস আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক কৃষকের ধ্বংস করে দেওয়া ৩০টি বাবুই পাখির বাসা এবং ২০টি ডিম প্রতিস্থাপন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার উত্তর আমখোলা গ্রামে তালগাছে এসব বাসা পুনরায় প্রতিস্থাপন করা হয়।

জানা যায়, গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা (৪০) নিজের ধানক্ষেত সংলগ্ন তালগাছে গড়ে ওঠা বাবুই পাখির বাসাগুলো বুধবার বিনষ্ট করেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ-সংরক্ষক সফিকুল ইসলাম এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’র সদস্য আসাদুল্লাহ হাসান মুসা ঘটনাস্থলে উপস্থিত হন।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ-সংরক্ষক সফিকুল ইসলাম জানান, কৃষকের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ধ্বংস করা বাসাগুলো তালগাছে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। তবে মানবিক দিক বিবেচনায় এবং সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে আমরা তাকে সতর্ক করে দিয়েছি।”

উল্লেখ্য, গত মাসে ঝালকাঠি জেলায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় ব্যাপক সমালোচনা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯