ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে ব্যাটারি চালিত অটো রিকশা চালক হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩০ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বৃহস্পতিবার দুপুরে ব্যাটারি চালিত অটো রিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন। এছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বিচারক মাকসুদুর রহমান রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন রায়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নাম হলো:
মেহেদী আবু কাওসার, জনি মোল্লা, মোহাম্মদ রাসেল শেখ, রাজেশ রবি দাস এবং রবিন মোল্লা।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লা বিকেলে অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতভর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গলায় কাপড়ের বেল্ট পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং অটো রিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

নিহত শওকতের বাবা আয়নাল মোল্লা কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম