ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ভারতীয় কসমেটিকসসহ চোরাকারবারি আটক, ট্রেনে গাঁজা উদ্ধার

অপরাধ | এম. এ. হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৯:২৬ অপরাহ্ন

banglahour

ভৈরবে রেলওয়ে থানা পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা তিন কার্টুন কসমেটিকসসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং গ্রামের মীর ফেরদৌস মিয়ার ছেলে মীর রাতুল (৩৫)।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ আগস্ট) দুপুরে ভৈরব রেলস্টেশন সংলগ্ন ওভারব্রিজের নিচে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন কার্টুন ভারতীয় কসমেটিকসসহ রাতুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর এসব পণ্য যে অবৈধভাবে আনা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়। আটক রাতুলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দকৃত কসমেটিকস পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

 

একই অভিযানে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

অন্যদিকে শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার সময় নরসিংদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সুমন ও ফয়সল নামে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাঈদ আহমেদ বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালান পণ্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা। আইনানুগ প্রক্রিয়ায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম