কিশোরগঞ্জ, ৩ আগস্ট ২০২৫ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের স্বল্প মারিয়া গ্রামবাসী ও যুবসমাজ রবিবার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুমসহ স্থানীয় এলাকার যুব সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদককে ‘নীরব ঘাতক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, মাদকের প্রভাবে ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই ও বিয়েবিচ্ছেদের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, গ্রাম পর্যায়ে মাদক বিরোধী কার্যক্রম ও প্রতিরোধ গড়ে তুললেই একদিন পুরো দেশ মাদকমুক্ত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ গ্রামে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর শপথ গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
