ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ চোরাকারবারি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ১০ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৪৬ অপরাহ্ন

banglahour

ভৈরবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ হালিম মিয়া (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে মেঘনা ব্রিজ এলাকায় পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। আটক হালিম সুনামগঞ্জ সদর থানার ডলুরা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, পাঁচ বস্তা জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির ঔষধ ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯৬ হাজার টাকা। ওসি রাশেদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এ চক্র নদীপথে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত হালিমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯