ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আখাউড়া চেকপোস্টের ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারাদেশ | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ১১:৩৬ পূর্বাহ্ন

banglahour

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া হিসেবে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার।

মামলার আসামি করা হয়েছে দৈনিক যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক মো. ফজলে রাব্বি এবং আরটিভি-এর আখাউড়া উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে।

এর আগে গত ৪ আগস্ট আরটিভি অনলাইন এবং ৭ আগস্ট দৈনিক যুগান্তর-এ প্রকাশিত প্রতিবেদনে ওসি আব্দুস সাত্তারের নেতৃত্বে ইমিগ্রেশন পুলিশের এসআই আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণের ঘটনা এবং সেই অর্থ ভাগ-বাটোয়ারার অভিযোগ প্রকাশিত হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে চাঁদাবাজির পাশাপাশি মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকে একে ‘প্রতিহিংসামূলক হয়রানি’ বলে দাবি করছেন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম