কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার অষ্টঘড়িয়া গ্রামের মোঃ তুহিন মিয়া বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন। ইউটিউব দেখে প্রায় ১০০০ বস্তায় বারি-১ জাতের আদা লাগানোর মাধ্যমে তিনি স্বাভাবিক চাষের তুলনায় তিনগুণ বেশি ফলনের আশা করছেন।
তুহিন মিয়া বলেন, এভাবে আদা চাষে খরচ কম, শ্রম কম, পানি ও সারও কম লাগে। প্রতিটি বস্তায় ৩–৪টি চারা রোপণ করেছি। বাজার দর ভালো থাকলে ২৫ হাজার টাকার খরচে ১ লক্ষ টাকার বিক্রি সম্ভাবনা আছে।
স্থানীয়রা আগ্রহ দেখাচ্ছেন। ডা. আঃ হাসিম খান বলেন, এভাবে আদা চাষের আগে আমি দেখিনি। আমি নিজেও পতিত জমিতে বস্তায় আদা চাষ করবো।
উপসহকারী কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ পাঠান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, বস্তায় আদা চাষ লাভজনক ও সহজ, পরিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত আয়ও সম্ভব। উপজেলার ১৭,৫০০ বস্তায় ইতিমধ্যেই আদা চাষ হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
