ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতে অনুপ্রবেশকারী ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন

banglahour

ভারতে অনুপ্রবেশকারী ৯ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটি ১০৫-এর কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার ও বিএসএফ-এর হৃদয়পুর কোম্পানি কমান্ডার বৈঠকে উপস্থিত ছিলেন। হস্তান্তরিতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৫ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের উড়িষ্যা রাজ্যে বসবাস করছিল। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, পতাকা বৈঠক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম