ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর মানবিক ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও মসজিদ, মন্দির, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দী হতদরিদ্র-দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং মসজিদ, মন্দির, চিকিৎসা ও বাসস্থান নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ, ক্যাপ্টেন মোঃ তাজরিয়ান ইসলাম, সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। এলাকার মানুষদের সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস নিশ্চিত করা এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম