মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল। আটক দিপু রায় ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)-কে নিয়ে তার একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সরোয়ার আলম খান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দিপুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
