ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গোবিন্দগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুন্নবী ভোলা গ্রেফতার

অপরাধ | গোপাল মোহন্ত গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৯:০৬ অপরাহ্ন

banglahour

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুন্নবী ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ভোলা উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক আসামী নুরুন্নবী ভোলার খোঁজ চালাচ্ছিল। মাদক ও গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযানের সময় এসআই আখতারুজ্জামান, এএসআই শরৎ চন্দ্র রায় ও এএসআই মো: আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম