ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সমুদ্রে জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সজারু মাছ

সারাদেশ | মনিরুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৫৩ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিরল প্রজাতির একটি তিলক পটকা মাছ বা সজারু মাছ ধরা পড়েছে জেলের জালে। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি।

জেলে বেল্লাল মাঝি (৫০) জানান, গত শুক্রবার বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এ অচেনা মাছটি জালে উঠে আসে। পরে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় তিনি মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কামাল ফিস আড়তে নিয়ে আসেন। তবে মাছটির চাহিদা না থাকায় তিনি সেটি আড়তের সামনে ফেলে রেখে যান।

স্থানীয়রা জানায়, এ ধরনের মাছ আগে কখনো এ এলাকায় ধরা পড়েনি। আড়তে আনার সঙ্গে সঙ্গে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

বিশেষজ্ঞের মতামত

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি “সজারু পটকা” বা Porcupinefish (পরিবার: Diodontidae)। বাংলায় একে সজারু মাছ” বা  কাঁটাওয়ালা ফোলকাও বলা হয়।

তিনি জানান, এদের শরীরে টেট্রোডোটক্সিন (Tetrodotoxin) নামক মারাত্মক বিষ থাকে, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। মাছের লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে বিষের পরিমাণ বেশি থাকে। সামান্য খেলেও অসাড়তা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে। রান্না করেও এই বিষ নষ্ট হয় না।

স্থানীয় প্রতিক্রিয়া

কামাল ফিস আড়তের মালিক কামাল হোসেন বলেন,
জীবনে প্রথম এ ধরনের মাছ দেখলাম। দেখতে ফোলা আর কাঁটাওয়ালা, ভয়ংকর রকমের।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম