ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৮:৫৩ অপরাহ্ন

banglahour

ভেজাল ও নকল ওষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগে খুলনার লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের খুলনা উপ-পরিচালক মো. সেলিম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে খুলনায় নকল ও ভেজাল ওষুধ সরবরাহ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে রয়্যাল লাজ ফার্মায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

এ সময় জানা যায়, লাজ ফার্মা দীর্ঘদিন ধরে ‘এডোরাবেলা হেলথ কেয়ার’ নামে ভুয়া প্রতিষ্ঠানের তৈরি চুলকানি নিরাময়ের একটি ওষুধ ফিলিপাইনের তৈরি বলে প্রচার ও বিক্রি করছিল। অথচ সেটি আসলে ঝিনাইদহে উৎপাদিত হয়।

ভোক্তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি উচ্চ মূল্যে এ ধরনের নকল ওষুধ বিক্রি করে আসছিল।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম