ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন লুৎফর হাসান

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৬ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

banglahour

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী লুৎফর হাসান। একাধারে তিনি গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘কেমন আছো বন্ধু তুমি’সহ একাধিক জনপ্রিয় গানের শিল্পী তিনি।

লুৎফর হাসান নিজের জন্য গান লেখার পাশাপাশি অন্যান্য গুণী শিল্পীদের জন্যও গান লিখেছেন। একই সাথে নিয়মিত গল্প, উপন্যাস, কবিতা ও ছড়া লিখেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি মূলত গীতিকার হিসেবেই আত্মপ্রকাশ করেন।

দীর্ঘ ১০ বছর পর আবারও নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন লুৎফর হাসান। তিনি জানিয়েছেন, এটি তার অষ্টম একক অ্যালবাম। নতুন অ্যালবামে গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানগুলোর সংগীত পরিচালনা করছেন আমজাদ হোসেন।

লুৎফর হাসানের সর্বশেষ প্রকাশিত একক অ্যালবামের নাম ‘বন্ধু তোমার ছুটি মেলে না’। দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবামটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, "গত এক যুগে আমি বেশকিছু ফোক গান তৈরি করেছি। লেখায় নানান এক্সপেরিমেন্ট করেছি। মনে হয়েছে, এদেশে ফোক গান মানুষের হৃদয়ের গান। পছন্দের শুরুর তালিকার গান।"

নতুন অ্যালবাম তৈরির পেছনে সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ'র উৎসাহ প্রসঙ্গে  লুৎফর জানান, “গানগুলো প্রকাশ নিয়ে এক ধরণের মানসিক যন্ত্রণায় ছিলাম। কারণ, এতগুলো গান একসাথে কে পৃষ্ঠপোষকতা করবে? এর মধ্যে ধ্রুব মিউজিকের ধ্রুব গুহ দাদা বললেন, তিনি গানগুলো করতে চান। সেই সাহসেই মূলত আমজাদ হোসেনের সঙ্গে যুক্ত হওয়া।"

লুৎফর হাসান আরও বলেন, "আমজাদ হোসেনের সাথে এর আগেও আমার একাধিক একক অ্যালবাম হয়েছে। আমরা দুজন এমনভাবে গানগুলো করছি, যাতে বিশ্ববাজারে আমাদের মৌলিক ফোক গান প্রতিনিধিত্ব করতে পারে।"

একসঙ্গে আটটি গান নিয়ে এই সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের উদ্যোগকে সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছেন সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, “একসাথে এই সময়ে এতগুলো গান নিয়ে একক অ্যালবাম করা বিরাট সাহসের কাজ। সেটা শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান-সহ সকলেই প্রশংসার দাবিদার বলে মনে করি।"

ইতোমধ্যে এই অ্যালবামের গান তৈরির কাজ শুরু হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশন থেকে লুৎফর হাসানের নতুন অ্যালবাম প্রকাশিত হবে। অ্যালবাম প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম