ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ১১:০৮ পূর্বাহ্ন

banglahour

কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা বেইসের নেতৃত্বে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২), তারা দুজনেই বাগেরহাটের মোংলার বাসিন্দা। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯