ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে শেষ হয়।

দাওয়াতে ইসলামী, রাঙ্গামাটি জেলা, প্রিয় নবীজি (সাঃ)-এর ১৫০০তম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই  র‍্যালির আয়োজন করে। র‌্যালিতে দাওয়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা প্রধান সাদ্দাম আত্তারি এবং সদর উপজেলা জিম্মাদার মুহাম্মদ জয়নাল আত্তারির নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।

কালেমা লেখা রঙিন পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাত শ্লোগান প্রদান করেন। র‌্যালির সময় নাতে রাসুল ও মিলাদ শরীফ পাঠ করা হয়। র‍্যালি শেষে পৌরসভা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯